Wednesday, December 31, 2014

মল্লারের নাচ


গভীর জঙ্গলের এক কোনায় থাকত একটা সুন্দর ময়ূর। তার নাম মল্লার। বর্ষার রাগের নামে তার বাবা সারঙ্গ নাম রেখেছিল। বলেছিল, “আমার মত বিখ্যাত হবে আমার ছেলেআমি যেমন মেঘ দেখে নাচি, তেমনই মল্লার নাচবে বড় হয়ে সবাই যেমন আমার নাচ দেখতে আসে, তেমনই নাচ দেখাবে মল্লার।”
মল্লার বড় হয়ে ওর বাবার চেয়েও ভাল নাচতে শিখেছিল। তাই মল্লার যখন নাচত, তখন বনের সব পশু পাখি দল বেঁধে দেখতে আসত। গ্রীষ্মের সন্ধেবেলা যখন ঈশান কোনে কালো মেঘ ঘনিয়ে আসত, তার নীল ছায়া পড়ত জঙ্গলের দীঘির কালো জলে, বর্ষায় যখন পূবে হাওয়ার মুখে গাঢ় মেঘ ধেয়ে আসত আকাশ জুড়ে – যখন বৃষ্টির সাদা পর্দার আড়ালে ঢেকে যেত জঙ্গলের দৃশ্য, তখন মল্লার নাচত, আর সারা জঙ্গল ঘিরে ধরে দেখত সেই নাচ, অবাক হয়ে।
মল্লারের নাচ দেখে সবাই কিন্তু আনন্দ পেত না। অন্য ময়ূররা, যাদের নাচ দেখার জন্য কেউ ভিড় করে আসত না, তারা দুঃখ পেত। ভাবত, আমরা কি এমন খারাপ নাচি যে কেউ দেখতে আসবে না?
শেষে এক দিন ওদের মধ্যে যে সবচেয়ে হিংসুটে ময়ূর, সে সব্বাইকে ডেকে নিয়ে গেল জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায়। বলল, “মল্লারের জ্বালায় আর পারা যাচ্ছে না। ও নাচলে জঙ্গলে কেউ আর আমাদের নাচ দেখতেই আসে না।”
অন্য ময়ুররাও একই কথা বলল বলল, “ময়ূরীরাও আজকাল সব্বাই মল্লারের নাচই দেখতে যায়।”
হিংসুটে ময়ূর বলল, “মল্লারের নাচ বন্ধ করতে পারলেই সব্বাই আমার নাচ দেখতে আসবে।”
অন্য ময়ূররা বলল, “তোমার নাচ কেন? আমাদের সবার নাচই দেখতে আসবে সবাই।”
“না, কারণ আমার নাচই সবচেয়ে সুন্দর,” বলল হিংসুটে ময়ূর।
শুরু হল ঝগড়া – কিছুই ঠিক করা গেল না, মাঝখান থেকে পরের এক সপ্তাহ কেউ আর কারওর সঙ্গে কথাই বলল না।
এক সপ্তাহ পরে ওদের মধ্যে যে সবচেয়ে বুদ্ধিমান ময়ূর, সে আবার সবাইকে জড় করল জঙ্গলের সেই জায়গাটায়। বলল, “আমরা যদি নিজেরাই ঝগড়া করি, তাহলে মল্লারকে কোন দিন হারাতে পারব না।”
“কী করা উচিত?” জানতে চাইল সকলে।
“ওকে মেরে ফেলতে হবে,” বলল বুদ্ধিমান ময়ূর।
মেরে ফেলতে হবে! হতভম্ব ময়ূররা মুখ তাকাতাকি করল। ওরা নিজেরা পোকা-মাকড় মেরে খায় না তা নয়, ব্যাং, গিরগিটিও খায়। অনেক সময় সাপও ধরে খায়, কিন্তু তাই বলে আরেকটা ময়ুরকে মারাতার ওপর মল্লার আবার রোগা, দুর্বল ময়ূর নয়, বেশ গাঁট্টাগোট্টা শক্তপোক্ত!
“আরে, আমরা মারব নাকি!” বলল বুদ্ধিমান ময়ূর। “ফোঁসকে বলব।”
শিউরে উঠল ময়ূররা। ফোঁস! ওরা অজগর সাপকে পছন্দ করে না। কোন সাপকেই পছন্দ করে না, ছোট সাপ তো ধরেই খায়, কিন্তু অজগরকে তো খাওয়া যায় না, বরং সুযোগ পেলে অজগরই ওদের ধরে খায়তার ওপর ফোঁস তো বিরাট অজগর। জঙ্গলের সবাই ওকে ভয় পায়। বড় বড় হরিণ ধরে খায়। ময়ূরও খায়, কিন্তু সহজে পায় না। ময়ূর উড়ে পালায়, ফোঁসকে লুকিয়ে গিয়ে ধরতে হয়।
অনেক আলোচনা হল। কী ভাবে, কোথায়, কখন ফোঁসকে বলা হবে, কে যাবে, কী বলবে? শেষে স্থির হল, দূর থেকে, খোলা মাঠের মধ্যে ফোঁসকে বলা হবে। তাহলে ফোঁস যদি তাড়া করে, ময়ূররা ছুটে বা উড়ে পালাতে পারবে। বুদ্ধিমান ময়ূর বলল, “ও যখন খেয়ে দেয়ে পেট পুরে বিশ্রাম করবে, তখন বলব। তাহলে ও তেড়ে আসবে না।”
কিন্তু তাতে সময় গেল অনেক। শেষে, তখন শীত পেরিয়ে গ্রীষ্ম, গ্রীষ্মের গরম দিন গুলো শেষ হয়ে বর্ষা আসতে আর বেশি দেরী নেই। এমন সময়ে এক দিন, একটা ময়ূর এসে খবর দিল, ফোঁস নাকি ছোট দীঘির পাড়ে একটা হরিণ খেয়েছে।
ময়ূররা দল বেঁধে দেখতে গেলপেট মোটা করে অজগর শুয়ে আছে ঘাসের বনে। বুদ্ধিমান ময়ূর বলল, “আজ নয়, পরশু আসব। এখন ও কারও কথা শুনতে পাবে না।”
দুদিন পর, আবার ময়ূররা সবাই দল বেঁধে গেল দীঘির পাড়। ফোঁস তখনও শুয়ে, তবে ওর পেটটা আজ আর অত মোটা নয়। সাবধানে, নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বুদ্ধিমান ময়ূর বলল, “ইয়ে
জ্বলজ্বলে চোখে ময়ূরের দিকে তাকিয়ে ফোঁস বলল, “কী চাই?”
আমতা আমতা করে বুদ্ধিমান ময়ূর বলল, “ময়ূরের মাংস খাবে?”
“কেন?” জানতে চাইল ফোঁস, “তুমি কি আমার শিকার হতে চাও?”
বুদ্ধিমান ময়ূর বলল, “না, না, আমি না। তুমি মল্লারকে খেতে চাও? আমাদের কোন আপত্তি নেই। ওকে কোথায় ধরতে হবে আমরা দেখিয়ে দেব। তাহলে তুমি চুপি চুপি পিছন থেকে গিয়ে ধরতে পারবে।”
ময়াল বলল, “তা বেশ, কিন্তু আমি তো সবে একটা হরিণ খেয়েছি, এখন কিছু খেতে পারব না। এখন এখানেই শুয়ে হরিণটা হজম করতে হবে। তোমরা যখন দেখবে আমি আবার নড়ছি, তখন এস।”
ময়ূররা খুশি হয়ে চলে গেল।
ওই কয়েক দিনের মধ্যেই দেশের দক্ষিণ দিকে বর্ষা এসে পড়ল। সেই দেশ অনেক দূর, কিন্তু ওই জঙ্গলের মধ্যেও সবাই বুঝতে পারছে বৃষ্টি এসে পড়ল বলে। এমন সময় এক দিন, হরিণটা খাবার প্রায় সাত দিন পরে, ফোঁস আবার চলতে শুরু করল।
বেচারা মল্লার এ সব কিছুই জানে না। সে ঘাস জমিতে পোকা ধরে খাচ্ছে, আর অপেক্ষা করছে, কবে বৃষ্টি আসবে – মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে মেঘকে ডাকছে: “ফিঁ-আঁ-আঁ-আঁ-আঁ-ও!”
ফোঁস চলতে শুরু করার পরে ময়ূররা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বৃষ্টি এসে পড়ার আগেই মল্লারকে মারতে হবে। ময়ূররা সকলে একে একে উড়ে, ছুটে এল। বুদ্ধিমান ময়ূর এসে বলল, “ফোঁস, তোমার মনে আছে, মল্লারকে খাওয়ার কথা?”
ফোঁস বলল, “আছে। কোথায় মল্লার?”
“ওই ঘাসজমিতে চরছে। এদিক দিয়ে এস, তাহলে ও দেখতে পাবে না,” বলল বুদ্ধিমান ময়ূর।
খুশিতে ডগমগ ফোঁস সরসরিয়ে চলতে শুরু করল ঘাসজমির দিকে। দূরে দেখতে পেল, মল্লার ঘাসজমিতে চরছে, ওর দিকে পিছন করে, দক্ষিণ দিকের আকাশের দিকে মুখ তুলে।
আর ঠিক তখন, দক্ষিণের পাহাড় পেরিয়ে শনশনিয়ে ধেয়ে এল ঠাণ্ডা বৃষ্টিভেজা হাওয়া, বনের সকলে আকাশের দিকে মুখ তুলে দেখল, দক্ষিণের পাহাড়ের ওপারে আকাশে জমছে কালো মেঘের আর একটা পাহাড়। জঙ্গলের সব ময়ূর এক সঙ্গে মুখ তুলে ডেকে উঠল, “ফি-আ-আ-আ-আ-ও!”
মল্লারের ডাক শেষ হয়েছে। মনে ভাবল, এই বার নাচ করা উচিত। মেঘ আসছে, বৃষ্টি আসছে, সেই আনন্দে। ও জানেও না, ওর পিছনে মস্ত অজগর ফোঁস প্রায় এসে পড়েছে ওকে ধরতে।
ফোঁস প্রায় পৌঁছে গিয়েছে। আর একটু! মাটি থেকে মুখ তুলে ঝাঁপাতে যাবে, এমন সময় মল্লার ফট করে পেখম মেলে ধরল, নাচতে শুরু করবে।
ফোঁস-এর অবাক চোখের সামনে পাখার মত পেখম খুলে গেল! এই ছিল একটা ময়ূর, ধরে খাবার জন্য তৈরি, এই একটা বিশাল পাখার মত পেখম। ফোঁসের বিরাট মুখের চেয়েও বড়।
ফোঁস এর আগে কখনও ময়ূরের নাচ দেখেনি। এতই অবাক হয়ে গেল, যে আনন্দে আর উল্লাসে আর নড়তেই পারল না, মুগ্ধ হয়ে দেখতে লাগল।
আর, সেই মেঘে ঢাকা কালো আকাশের নিচে, সবুজ ঘাসের জমিতে, বিশাল বিশাল সবুজ গাছের সামনে, মল্লার নেচে চলল। গুরু গুরু শব্দে জড়ো হতে থাকল আরও, আরও কালো মেঘ। কালোর ছায়ায় মল্লারের নীল-সবুজ পালক ঝলমল করতে থাকল, পাখার মত বড় লেজের পালক থরথর করে কাঁপতে লাগল নাচের তালে তালে। চেয়ে রইল অনিমেষে সারা জঙ্গলের প্রাণীরা।

-      অনিরুদ্ধ দেব

Tuesday, December 23, 2014

Jai and Veeru

The Mother
Once upon a time, in a forest far away, lived a mother tiger. She was a fierce tigress, with large teeth and nails. She was a great hunter, and could kill big deer and buffaloes without any difficulty. She raced down fast animals, she wrestled with the strong ones, and she always had enough to eat.
She lived in a mixed jungle. There were wide grasslands with tall grasses that ended in a dense jungle of towering trees. The trees covered the rest of the land all the way up to the hills. The hills were not very high, but were rocky. Many thousands of years ago, people used to live on the top of the hills. They had built stone houses there and had painted inside the caves of the hills. Now, no one lived there except wild animals like bats, scorpions and other cave-dwellers.
Mother Tiger was one of them. She hid in one of the caves.
There she gave birth to her babies and looked after them till they were big enough to go out and hunt for themselves. She had to be very careful. Tigers, the males, could be very troublesome if a tigress had tiny babies to look after. They often killed these cubs! Sometimes, tigers were not very nice animals to have around after a tigress had babies.
Mother Tiger was very big, but she was not as big as the biggest tigers. She was very strong, though, so even the big tigers feared her. All the other animals in the forest were scared of her too. They told each other and their babies to run far away if they could see, hear, or smell her anywhere close by. They told stories of her strength, how she had once fought the crocodile in the river who had tried to take her baby away when it was drinking water at the riverbank. Crocodiles, sly animals, hide just under the water with only their noses and eyes above and wait for animals to come to drink. Then, quick as lightning they attack, grab a leg of the animal and drag it under water.
When the crocodile had tried to grab Mother Tiger’s baby she had dived into the water to save the cub. There was a terrible fight in the water. Mother had not been able to save the baby and even she was injured in the fight. She limped out of the water and hid herself in the tall grass on the banks. The entire jungle had waited to see what happens to her. Two days later, the crocodile had floated up, dead. Mother Tiger had come out of the grass after three days, and soon, she was as strong as ever.
She was quick too. The old langur monkey had learnt that, too late. He used to swing down from the trees to trouble tigers sleeping after a heavy meal. On that day the langur had decided to trouble Mother Tigress. She was sleeping under the big sal tree after a meal of a deer. The langur had carefully reached down from the tree and pulled her tail.
With a snarl, Mother Tiger had lunged so suddenly that everyone watching was taken completely aback. But it was not easy to catch a langur. With a great leap he had jumped across to the next tree and jumped from branch to branch to escape.
Mother Tiger, to everybody’s surprise, had sprinted to the tree beyond that and started climbing it with great bounds. The langur, in his hurry to escape, had not seen this. As a result, he had leaped right into the jaws of Mother Tiger.
The stunned family of langurs had watched her carry the limp body down and eat it. They kept far away from her since then.

Birth
That year, the winter had been terrible. The trees were bare and the grass, dry. Spring was not a happy time for most animals either, because the spring rains did not come. Small pools dried up in the heat, small streams that ran through the forest either became very thin or dried up too. Most animals and birds were in deep distress. They had to travel long to find green grass and leaves to eat, and they had to walk miles to the nearest lake or stream to drink water. It was not so bad for the hunters, though. They lay in wait near the places the grass eating animals came to drink and could hunt them for food.
They were happy.
Mother Tiger was not happy. She had given birth to two male cubs in a cave in the hills. They were tiny. They had not opened their eyes yet. She could not leave them alone for a long time. Two tigers had followed her to the hills from the grasslands. She knew they were hunting for the cubs.
She had looked for water to drink at night. She had gone out of the cave repeatedly to the different places where water could be found. All the places were dry. She knew she had to go down to the stream at the foot of the hills to drink. She could manage without water for one more day, but no longer. She licked dew from the grass and leaves in the morning. She had to travel to the stream. But she could not leave the cubs alone for that long. The tigers were not too far away.
She decided to move them that night to another cave some way down the hillside beside a large pool at the end of a waterfall where could go quickly, drink water there and come back.
She started after the sun had set and the jungle had become dark. It was never fully dark in a forest. There was always some light from the moon and the stars. Tonight the moon shone brightly. Mother Tiger started off with one cub in her mouth. She reached the dry bed of a stream, hid him in between two rocks and quickly went back for the second cub. She carried him next. This way, carrying the cubs one by one, she brought them to the crack in the rocks. Then she started again and reached another cave she had used many years ago, but not recently.
She was careful as she came close to the cave. No one usually used it, but one could not be too cautious. Sometimes bears, jackals, or even a python could be sleeping there.
There was no one. Mother Tiger brought her cubs in one by one. She rested a while, as they sucked milk and slept. Then, she went out for water. She heard one of the tigers roar once, high up on the hill. She had fooled them for now. Let them search for them in the hills.
But, she knew they would not remain fooled for long. Tigers are the greatest hunters. They could find their prey most easily, even if they hid away. Mother Tiger knew she would have to move them again.

Growing Up
Days passed, and weeks. Mother Tiger kept on moving the cubs here and there every now and then. The tigers were still looking for them, so she started moving further and further away. She remembered that there was a part of the forest which was not very crowded with animals because it was near the edge, and a road went through the forest at that part. Big trucks, buses and many cars passed during the day, making it dangerous for the animals. To make it safe for them, the government had ordered that only some government cars, those belonging to the men who cared for the forest and animals would be allowed to drive through that part at night. That is when most animals came out without fear.
She moved her babies there.
They had become bigger. They had opened their eyes some weeks ago. They liked to play with each other and with their mother’s tail when she was resting. Mother Tiger had started to teach them how to follow animals without showing themselves. They were not good at it, so she had to leave them behind when she went hunting. She brought back food and taught them how to tear it apart, throw away the bad parts and eat the good flesh. Soon they would be able to hunt for themselves.
They did not know, but the caretakers of the forest were keeping a careful watch on them. These people wanted more animals to live in their forest. They kept a close eye on how the cubs were growing up and how their mother was caring for them. They were not allowed to interfere with the lives of the animals, unless they were injured or dying, but they watched them carefully and with great interest. They worked for the government, in the Forest Department.
“These cubs of Mother Tiger will grow up to be magnificent beasts,” they told each other. They called their Officer and showed him the cubs.
“Beware,” warned the Officer. “They need to be protected from the tigers and nasty human hunters who come to kill wildlife. The tigress will take care of the babies from the killer tigers, but you will have to protect them from people.”
“You don’t worry, Sir,” promised the guards. “We will protect them from poachers.”
The men were not happy that Mother Tiger had brought the cubs so close to the road. It was safe at night, but not during the day. The cubs were growing up and would soon start to roam. They did not know the dangers of traffic, and if they ran in front of a fast moving bus or truck, no one would be able to save them.
Mother Tiger was smarter than the men had thought her to be. She knew when to take the cubs away again. They were soon going to be too big for the big tigers to come and kill. Then, inside the deep forests, she could teach them how to hunt and feed themselves. After that, she would be free to go and have more babies.

Death
The long, hard winter had given way to a long, hard summer. Then the monsoons had come and had almost gone. The cubs were now more than six months old. They had stopped drinking mother’s milk. They had started going with their mother when she went out hunting. They were learning to stalk – they could come up quite close to the animals without letting them know, and needed to learn how to rush and hunt the animal they were following. Mother Tiger decided to teach them that next.
It was a rainy night. The last showers of the monsoon were coming. It had started raining late in the evening. Mother Tiger waited for the rain to stop, but there was no sign of it letting up. Finally, she decided to hunt without the cubs. She made them wait for her in a hollow in the meadow beside the road, and slowly crossed it to the field on the other side. Just before the rain had started, she had noticed a herd of deer going to sleep at its edge, where the row of big trees started. They would not move till it was morning.
She quickly reached the end of the field and waited behind a fallen tree. She could not see the deer, but she could feel they were close by. The rain lessened. As the white curtain of raindrops lifted, she could see the shadowy shapes of the deer – asleep. She rushed and caught one before anybody knew what was happening. Then, with the deer hanging from her jaws, she quickly began to trot back to the cubs, who were waiting for her across the road.
It was dark. She could not turn her head this way and that to see if cars were coming, but she knew that cars had lights which could be seen from a long distance at night. Just as she reached the road, the rain became heavy again. She could not hear the sound of the engine of the car which had stolen into the forest and was driving without lights. A man needed to go to the city on the other side very urgently, so he had decided to break the law and drive in darkness. He did not care for the animals who might not be able to see his car in the darkness. He only cared for what he needed.
Mother Tiger did not even know what hit her. The deer went flying from her mouth. Her body went rolling to the edge of the road. The car swerved a little, but went on its way.
The cubs waited for their mother. She did not come back.

Struggle
The next morning, the entire road was blocked with cars from the people who protected the forest. A truck driver, the first to enter the road after sunrise, had seen Mother Tiger lying on the roadside and had called to inform the forest guards. The guards came and called their officers. They all puzzled over the dead tiger and the deer. It was clear that it was not the work of some secret hunter who kill animals for their skin or teeth. It was very clear that a car had hit her.
The Officer were angry with the workers.
“How could you let it happen?” he asked them.
They found out that the guard at the gate had allowed a car in late at night.
“I let him in because he was crying, Sir,” said the poor guard. “He had said he had a sick daughter to go to.”
“You will be punished,” said the Officer. “You know there is another road outside the forest for vehicles to go at night. It is longer, but safer and quite quick at night.”
The body of the tiger was removed from there. It was taken to the forest museum to be kept as a stuffed display.
The forest officers discussed what to do with the cubs. They were quite grown up. They were lying in the field, waiting for their mother still, feeling hungry.
“Carry the deer that their mother had caught for them to the middle of the field, and let it remain there,” ordered the Main Officer. “They will smell the meat and will eat it.”
Forest workers were not too afraid of tigers, so they went quite close to the cubs and placed the deer on the ground. After the people had gone away, the cubs rose, came close, sniffed at the food and started eating. The forest guards and officers, watching from a distance, heaved a sigh of relief.
But, the cubs did not know how to hunt. They wandered around, chased a few birds, deer and langur monkeys, but in the end, they did not know how to hunt and eat. They ate some small animals killed by the jackal or the wolf, sometimes they came upon a dead deer or wild boar and ate them, but those were few and far between and they starved. Very hungry, they came upon a large male tiger on his kill one day, and tried to scare him off so that they could take away his sambar deer.
The big tiger opened his mouth wide and roared. The cubs ran with their tails between their legs.

Hunting
The forest guards and officers were worried. They had been shouted at by most people. First, for letting the car into the forest at night. Next, for letting Mother Tiger die. She was a great tigress, the newspapers wrote. She was nine years old. She had brought up sixteen babies who were now grown up tigers in that forest. She was a great hunter who had fought a crocodile. She was clever, she was beautiful, she was the pride of the nation – people came from far and near to see her. Yet, she had been killed by a careless driver, driving a car in the forest at a time when no car should have been inside. Everybody blamed the forest officers and guards.
The forest guards and officers were sad and worried. They loved the animals they looked after. They loved the Mother Tiger too. They were sad that she was dead. They loved the two cubs who did not know how to hunt. They were worried that the two would starve to death, or become too weak, or be attacked by a full-grown tiger or even a leopard or wolves.
Some of them wanted to feed the cubs. It would not be difficult for them to buy goats, or calves and kill them for the cubs, but the opinions differed. Some experts wanted the cubs to be fed, while others believed that people should not try to feed wild animals. The jungle was not a kind place, they said. If a tiger could not hunt, it would die, yes, and so it should be allowed to die. Yet others, not wanting to let the rare creatures die, said that they should be taken to the zoo to be fed and kept. Yet others said that wild animals should not be taken to the zoo...
As all this went on, the cubs became thinner and weaker.
Then, one day, pushed by his hunger, one of the cubs got up and started following a herd of deer. His mother’s teaching came back to him, his hunger made him hide well, and then, he did the final rush and reached an old deer before it could run. His brother watched him and then joined him for food. They had a good meal. Three days later, it was the brother who rushed at a wild boar and caught it before it could run away.
From that day, they regularly hunted for their meals.
Worried forest guards and officers started smiling again, newspapers reported that the tiger cubs had started hunting and the experts stopped arguing about their future.
The cubs stayed together, hunted together and ate together. They grew up nicely and started living in the field and forest near the road where their mother had died. They did not stay out during the day, but, often, as the sun set, the last cars passing through that part of the jungle could see them sitting on the field, watching the deer at the edge of the grassland.
The guards and officers were extra careful that no car would pass that way after the gates were locked.

Men
It was a hot summer’s day again. That year the rains during the summer had been good. The villagers near the protected forest were happy. They were hoping for a good rainfall during the monsoon too, so that their crops would grow well. As they waited for the rains to come and got their fields ready, they also collected tendu leaves. These leaves grow wild in the forest. They could be plucked, dried in the sun and used to make a special cigarette that is smoked in that country: a cigarette called bidi. The villagers were not supposed to pluck the leaves from within the forests, but there was enough growing on the fields around for them to be happy.
As the villagers went about plucking the leaves, two of them wandered on to the field where the two tigers were sleeping. They had eaten well the day before, hidden the remaining deer under leaves beside a stream, so that they could go back and eat when they felt hungry again and were sleeping under the shade of a tree.
The guard who was keeping a watch on the cubs waved at the two tendu leaf gatherers, signalling them to go away from there.
“Hey, you,” he yelled. “The cubs are in that field somewhere. Don’t go there. I cannot see where they are hiding in the long grass.”
The men were not very smart. They were not worried. They were used to the cubs since they were small. They were not afraid, and they thought the tigers would not harm people.
“Oh, don’t be a sissy,” they said. “We know these two and they know us. We call them uncle and they love us. They will do nothing to us. If we go too close, they will walk away.”
But, that is not true. Even a very peaceful tiger does not like to be disturbed, as the cubs were disturbed by the two leaf gatherers. One of them came so close to one of the sleeping cubs, that the poor cub woke up startled and seeing a man so close, slapped him with one massive paw.
Tigers are extremely strong animals. The man fell down and did not move again.
The other man had not seen the fate of his friend. He started calling him and moving closer to the tigers. Very soon he had come close enough for the other cub to get angry. He too walked into the paw of the other cub.
The guard, quaking in fear, ran to the nearest beat office and informed the Officer over radio.
When the Officer came in his jeep, people gathered and crackers were burst. The tigers got up and went away into the forest. The villagers came rushing and found that both the men were quite dead, but the tigers had not touched them after killing. That was because tigers do not normally eat people. Only if tigers are very old or ill and cannot catch any other prey, do they kill and eat humans.
The villagers, who also loved the tiger cubs and had seen them growing up, were sad, but angry with the two foolish men who had gone too close to the tiger. They did not think the tigers had done something very wrong to kill people who has bothered them.
“Serve the idiots right,” some of them even said.
The forest Officer was worried, though. He knew that the experts will give different opinions again, and he would have to bear the brunt of it.
So it happened. The police came and then the newspapers. Journalists came with TV cameras. Politicians came to feel sorry for the family of the dead people. Everybody wanted to take pictures of the tigers. The forest guards had a difficult time controlling the crowd.
With them came the hunters. These were people who used to hunt tigers before hunting was banned. They had turned protectors and told everyone how important it was to save wild animals, but came rushing with their guns if they could kill a tiger without breaking the law.
The Minister called the Forest Officer and told him that the tigers will have to be killed, because the experts had said they were man-eaters.
The Officer knew this was not true. The tigers had not eaten the men, but he could not argue with the Minister. He had to make arrangements for the hunter to come and kill the two cubs. He told his men to take the hunter to a far-away place so that he would not be able to even see those two cubs, far less kill them.
Then he called his nephew, who was a wildlife lover and asked him to come immediately.
The nephew and his uncle, the Forest Officer sat and chatted all night and planned a strategy. The nephew went back early next morning.
That afternoon, a friend of the nephew went to the court and appealed to the Judge that the Minister had made a terrible mistake because he had declared two cubs man-eaters, but they had not eaten any men. The Judge immediately ordered that no one must hunt the tigers till he had time to see all the proof. The hunter was promptly sent back home.
It took the Judge three days to give his judgement. He judged that the Minister was wrong. The tigers were not man-eaters. They had not eaten any men. So they could not be killed. But, he also judged that it was true that the tigers had killed two men. So they could not be allowed to roam free in the forests any more. He ordered the Forest Officer to make sure that they would not move around freely any more.
The Officer and his nephew were happy that the tigers had not been killed. They were also sad that the tigers would be forced to leave the freedom of the forests.

The Rescue
The Officer made a huge enclosure inside the forest with wire fencing to keep the tigers in. Then he went with his special gun with special bullets. These bullets do not hit animals hard enough to kill. They go through the skin of animals and inject them with a sleeping medicine. He found the tigers lying in the meadow near the road. They were resting. He approached them cautiously. When he was close enough, he shot them, one by one, in their legs, with the darts containing sleeping medicine. Soon, both of them were asleep.
The guards carried the sleeping tigers into the enclosure. Then the Forest Officer injected them with a medicine to wake them up slowly. Then they all ran out of the enclosure before the tigers could wake up fully and locked the gate from the outside.
For many months, the tiger cubs remained within that enclosure. The forest officer had to feed them with goats and buffalo calves because it was not right, and illegal to push in deer and wild boars for the tigers to hunt and eat them. Very soon, the experts started talking again. They started asking the Minister why the government had to spend so much money on buying food for two tigers who were kept in an enclosure like in a zoo. Why, they asked, in that case, should they not be sent to a zoo and kept there for the rest of their lives?
Finally, the Minister ordered the Director of the zoo of the local city to take the cubs there and keep them for the rest of their lives.
No one opposed this. The Forest Officers and Guards were saved the bother of bringing food for the tigers every day. The newspapers had, by then, other, more interesting stories to print. Most experts had lost interest because the tigers were in a cage, and not worth photographing any more.
A few wildlife enthusiasts protested. They said that the tigers were being punished for being tigers, and for the mistake of the humans, but nobody minded them anyway.

Ever After
So, that is where they are today. Behind bars. From there they look above the heads of the crowd that gather in front of their cages, at the sky far away and remember the wide meadows and the deep forests. They do not know why they are in the zoo, and why they cannot see the huge trees, the grasslands and the herds of grass eating animals there.

They do not know that they have peoples’ names today. Outside their cages, people of the zoo have painted their names on boards. One of them is called Jai. The other is called Veeru.

Friday, December 19, 2014

ছোট্ট স্টেশন: মন্ডামিঠাই, উৎসব সংখ্যা, ১৪১৭



ছোট্ট স্টেশন
অনিরুদ্ধ দেব

অনেক দূরের এক দেশে এক সময়ে একটা রেল স্টেশন ছিল। ছোট্ট স্টেশন। তাতে একটা মাত্র প্ল্যাটফর্ম – ট্রেন দাঁড়াবার জন্য। প্ল্যাটফর্মে সবুজ ঘাসের চাদর, তার দুই প্রান্তে হলুদ বোর্ডে স্টেশনের নাম লেখা। এক পাশ দিয়ে রেল লাইন, অন্য পাশে লোহার বেড়া। বেড়ার ও পারে এক সারি বড় বড় গাছ। সূর্য গরম হয়ে উঠলে প্ল্যাটফর্মে ছায়া থাকে। প্ল্যাটফর্মের মাঝখানে একটা ছোট্ট স্টেশন ঘর, তাতে স্টেশনমাস্টারের অফিস, টিকিট ঘর আর যাত্রীদের অপেক্ষা করার একটা হলঘর।
ছোট্ট স্টেশন। বেশি লোকের আসা যাওয়া নেই। একজন স্টেশন মাস্টার, তাঁর একজন সহকারী। স্টেশন মাস্টার ট্রেন-এর খবর রাখতেন। কোন কোন ট্রেন এল গেল মস্ত মোটা খাতায় লিখে রাখতেন। কেউ টিকিট কাটতে এলে নিজের অফিস ঘর থেকে বেরিয়ে, টিকিট ঘরে গিয়ে টিকিট দিতেন। কেউ কোন ট্রেন থেকে নামলে তার টিকিট জমা নিতেন।
সহকারী সাহায্য করত। প্ল্যাটফর্মের দু প্রান্তের বড় বড় সিগন্যাল ওঠাত, নামাত। ট্রেন আসার সময় হলে প্ল্যাটফর্মে ঘণ্টা বাজাত। ঝাড়ু দিয়ে স্টেশন পরিষ্কার করত। স্টেশন মাস্টার বাবুর জন্য চা বানিয়ে আনত। সময়ে সময়ে পাম্প চালিয়ে প্ল্যাটফর্মের পাশে মস্ত উঁচু ট্যাঙ্কে জল ভরত।
ছোট্ট স্টেশন। বেশি রেলগাড়ি দাঁড়াত না সেখানে। ভোরবেলা একটা ট্রেন আসত, ফিরত বিকেলে। আর একটা ট্রেন আসত একটু বেলায়, ফিরত সন্ধ্যা গড়িয়ে গেলে। আরও অনেক ট্রেন আসত যেত, কিন্তু কোনটাই দাঁড়াত না।
টেলিফোনে খবর পেলে স্টেশন মাস্টার সহকারীকে ডাকতেন।
“ঘণ্টা বাজাও,” বলতেন স্টেশন মাস্টার। “এক্সপ্রেস আসছে।”
সহকারী গিয়ে প্ল্যাটফর্মের ঘণ্টা বাজাত। একটা বড় লোহার টুকরোকে আর একটা ছোট লোহার টুকরো দিয়ে পেটাত। শোনার কেউ নেই – শুধু স্টেশন মাস্টার, তবু মন দিয়ে বাজাত। ঘণ্টা বাজত, টং-টং, টং-টং, টং-টং। তারপর গিয়ে সিগন্যাল ডাউন করে দিত। তার পর দূরের দিকে তাকিয়ে অপেক্ষা করত, কতক্ষণে ট্রেন দেখা যায়। রেল লাইনটা যেখানে গিয়ে আকাশে মিশেছে, সেখানে ছোট্ট কালো বিন্দুর মত ট্রেনটা দেখা গেলে ডেকে আনত স্টেশন মাস্টারকে। মাস্টার হাতে লাল আর সবুজ নিশান নিয়ে বেরিয়ে আসতেন। লালটা গোটান থাকত, সবুজটা খোলা। হুড়মুড় করে এসে পড়ত এক্সপ্রেস ট্রেন। ইঞ্জিনের দরজা থেকে ড্রাইভার তার সবুজ নিশান দেখাত, ট্রেনের শেষে জানালা থেকে গার্ড তার সবুজ নিশান দেখাত, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবুজ নিশান দেখাতেন স্টেশন মাস্টার। দেখতে দেখতে, স্টেশন কাঁপিয়ে, প্ল্যাটফর্মটা ধুলোয় ঢেকে দিয়ে চলে সেট এক্সপ্রেস ট্রেন। স্টেশন মাস্টার যত্ন করে সবুজ নিশানটা গুটিয়ে নিয়ে চলে যেতেন ঘরে, আর সহকারী সিগন্যালটা আবার সবুজ থেকে লাল করে যেত মাস্টারের চা করতে।
খানিক পরে আবার ফোন বাজত। স্টেশন মাস্টার আবার সহকারীকে ডাকতেন, “ঘণ্টা বাজাও। প্যাসেঞ্জার ট্রেন আসছে।”
টং-টং, টং-টং, টং-টং... আবার বাজত ঘণ্টা। সহকারী এবার আর সিগন্যাল সবুজ করতে যেত না তক্ষুণি। এই ট্রেন থামবে। দূর থেকে দেখা যেত প্যাসেঞ্জার ট্রেন। মাটি কাঁপিয়ে নয়, ঝুক ঝুক করতে করতে, আস্তে আস্তে স্টেশনে ঢুকত। খটাং-খটাং, ঘড়াং-ঘড়াং, ক্যাঁচ-ক্যাঁচ, ফোঁস-ফোঁস – কত রকম শব্দ করতে করতে ট্রেন এসে দাঁড়াত প্ল্যাটফর্মে। বেশিরভাগ দিনই কেউ নামতোও না, উঠতোও না।
স্টেশন মাস্টার ঘর থেকে বেরিয়ে গার্ডের কামরার সামনে দাঁড়াতেন। বলতেন, “নমস্কার, কেমন আছেন, গার্ড সাহেব?”
“ভাল, ভাল,” তড়িঘড়ি জবাব দিতেন বিরক্ত গার্ড। “তাড়াতাড়ি সবুজ নিশান দেখান দেখি! এমনিতেই লেট চলছে, তার ওপর এই ফালতু স্টেশনে আর সময় নষ্ট করে কাজ নেই।”
ট্রেন থামলে সিগন্যাল ডাউন করে এক ছুটে ইঞ্জিন ড্রাইভারের কাছে আসত সহকারী। বলত, “নমস্কার, ড্রাইভার সাহেব, আজ এক কাপ চা খাবেন নাকি?”
“ধ্যাৎ, চা!” মুখ বেঁকিয়ে বলত ইঞ্জিন চালক। “তাড়াতাড়ি ঘণ্টা দাও হে, দেখি লেট মেক আপ করা যায় কী না!”
অগত্যা, সহকারী ঘণ্টা বাজাত, স্টেশন মাস্টার সবুজ পতাকা নাড়াতেন, গার্ড আর ড্রাইভারও সবুজ ফ্ল্যাগ দেখাত, তার পর, ইঞ্জিনের সিটি বেজে উঠত জোরে, ভীষণ তেজের সঙ্গে ফোঁ-ও-ও-ও-ও-শ করে অনেকখানি ধোঁয়া ছেড়ে ইঞ্জিনটা ট্রেনটাকে টেনে নিয়ে চলে যেত। সারা স্টেশনটা কালো ধোঁয়ায় ঢেকে যেত।
কখনও, অনেক রাতে, একটা মালগাড়ি গড়িয়ে গড়িয়ে এসে থামত স্টেশনে। মালগাড়ির চালক নেমে এসে স্টেশন অফিসে বসে স্টেশন মাস্টারের সঙ্গে সহকারীর বানান চা খেত।
একবার সে জিজ্ঞেস করেছিল, “খুবই ছোট্ট স্টেশন এটা, তাই না?”
“ভীষণ ছোট,” বলেছিলেন স্টেশন মাস্টার।
“বেশি লোক আসেও না বোধহয়?” জানতে চেয়েছিল মালগাড়ি চালক।
“এখন আর কেউ আসে না,” বলেছিলেন স্টেশন মাস্টার। “আগে কাছের গ্রামটা ছিল বর্ধিষ্ণু, শহর থেকে অনেকেই আসা যাওয়া করত। তখন ছ’টা ট্রেন থামত এখানে। কত ভীড় থখন, কত চাওয়ালা চা বিক্রি করত। খবরের কাগজওয়ালা আসত কাগজ নিয়ে, পত্রিকা নিয়ে। আস্তে আস্তে গ্রামের লোকেরা সবাই শহরে গিয়ে কাজ করতে শুরু করল, বাড়ি করে ওখানেই থেকে গেল। তার পর লোকজনের আসা যাওয়াও কমে গেল। যারা চা কফি বিক্রি করত, তারাও এখান থেকে অন্য স্টেশনে চলে গেল।  এখন এখানে সারা দিনে মাত্র দুটো ট্রেন থামে।”
ক্বচিৎ, কদাচিৎ, কখনও সখনও – সিগন্যাল না পেলে, বা রেল লাইনে কোথাও কোন গণ্ডগোল হলে – দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাধ্য হয়ে দাঁড়াত ছোট্ট স্টেশনে। লোকে প্রথমে বলত, “বাঃ, কী সুন্দর ছোট্ট স্টেশন একটা! ঠিক ছবির মতন।” তার পর, যখন অনেকক্ষণ অপেক্ষা করতে হত, তখন চা না পেয়ে, খাবার না পেয়ে, বিরক্ত হত। বলত, “এক কাপ চা পাওয়া যায় না, একটা খাবার দোকান পর্যন্ত নেই! কেমন বিচ্ছিরি স্টেশন রে বাবা!”
“কেমন ধারা জায়গা এটা” ভীষন রেগে একদিন এক ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন। “একটা চায়ের দোকানও নেই?”
“ছোট্ট স্টেশন, স্যর,” কাঁচুমাচু হয়ে বলেছিলেন স্টেশন মাস্টার। “কেউ আসেই না প্রায়।”
“কোন মানে হয়? কেউ আসে না – এমন একটা স্টেশন বানান কেন?”
স্টেশন মাস্টার জানতেন না, ওই ভদ্রলোক ছিলেন রেল বিভাগের বড় অফিসার। বড় শহরে তার পরের মিটিং-এ গিয়েই জানতে চাইলেন, “যে স্টেশনে কেউ যায় না, সেরকম স্টেশন আমরা রাখি কেন?”
“ওই স্টেশনের কথা আমরা জানি,” বললেন আর এক জন বড় অফিসার। “ওটা আমরা বন্ধ করে দেব। আর কয়েক মাস অপেক্ষা করছি, তার পরেই স্টেশন মাস্টার আর তার সহকারী রিটায়ার করবে। ওরা অবসর নিলেই আমরা স্টেশনটা বন্ধ করে দেব।”
তাই হল। স্টেশন মাস্টার আর সহকারী অবসর নেবার পরে শহর থেকে রেলের অফিসাররা এলেন ছোট্ট স্টেশনে। স্টেশন মাস্টারের অফিসে তালা লাগালেন। স্টেশন মাস্টার যে সব বড় বড় খাতায় লিখতেন, বাক্সে করে সেগুলো নিয়ে গেলেন শহরে। লাল আর সবুজ নিশানগুলো বন্ধ করে রাখলেন আলমারিতে। টিকিট ঘরে তালা লাগালেন। পাম্পটা খুলে পাঠিয়ে দিলেন আরেকটা স্টেশনে। সিগন্যাল ঘরে তালা দিয়ে সিগন্যালগুলোও খুলে নিলেন
আর কোন ট্রেনকে ছোট্ট স্টেশনে দাঁড়াতে হত না। ট্রেন ড্রাইভার আর গার্ডরা খুব খুশি হল। বলল, “এই ভাল হল। কেউ আসতও না, কেউ যেতও না। মিছিমিছি দাঁড়াতে হত। সময় নষ্ট হত।”
স্টেশনে মানুষের আসা যাওয়া এমনিই কম ছিল, এখন একেবারেই বন্ধ হয়ে গেল। গরু আসত প্ল্যাটফর্মে চরতে। বাইরের মস্ত চত্বরে আর রিক্সা, বাস গাড়ি, কিচ্ছু আসত না। শুধু কাছের গ্রাম থেকে ছেলেরা এসে ফুটবল খেলত।
প্ল্যাটফর্মে ঘাস কাটা বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে সেগুলো লম্বা হতে শুরু করল। গাছের পাতা, কাঠকুটো বা বড় ডালপালা পড়ে নোংরা হতে শুরু হল প্ল্যাটফর্ম। লোহার বেড়া আর মেরামত হল না। মরচে পড়ে সেটা আস্তে আস্তে ভাঙতে শুরু করল। স্টেশন ঘরের রং খসে পড়তে আরম্ভ করল। দেওয়ালে ফাল ধরল, চলটা উঠতে শুরু করল। এক দিন রাতে ঝড় হল। জলের ট্যাঙ্কের পায়া গেল ভেঙে। ট্যাঙ্কটা প্ল্যাটফর্মে আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে গেল।
কেউ খোঁজও করল না।
কত বছর কেটে গেল। রেল ইঞ্জিনের ড্রাইভাররা, গার্ডরা আস্তে আস্তে ভুলেই গেল যে এখানে একটা ছোট্ট স্টেশন ছিল, যেখানে তারা কোন দিন গাড়ি দাঁড় করাত। শুধু কখনও, অনেক রাতে, একটা ভারি মালগাড়ি আস্তে আস্তে গড়গড় করে যেত সেখান দিয়ে। থামতে হত না তাকেও, কিন্তু তার চালকের মনে পড়ত, অনেক দিন আগে, সেখানে গাড়ি দাঁড় করিয়ে স্টেশন মাস্টার আর তার সহকারীর সঙ্গে চা খাবার কথা।
কখনও, সন্ধ্যার অন্ধকার যখন ঘন হয়ে আসছে, তখন বুড়ো স্টেশন মাস্টার আর সহকারী এসে বসতেন নোংরা প্ল্যাটফর্মে, আর অন্ধকার, আধভাঙা স্টেশন বাড়িটার দিকে তাকিয়ে দুঃখ পেতেন ছোট্ট স্টেশনটার জন্য।
***
আরও অনেক বছর পরে, বড় শহরের স্টেশনের টিকিট ঘরে এক ভদ্রলোক এসে দাঁড়ালেন। বললেন, “আমাকে ছোট্ট স্টেশনের একটা টিকিট দিন।”
টিকিট ঘরের লোকটি অবাক হয়ে বলল, “সে রকম কোন স্টেশনই নেই!”
ভদ্রলোক বললেন, “নিশ্চয়ই আছে। আমরা ছোট বেলায় কাছের গ্রামে থাকতাম, আর ছোট্ট স্টেশন থেকে ট্রেন ধরতাম বড় শহরে আসার জন্য। কোথায় গেল সেই স্টেশন?”
টিকিট ঘরের বাবু কপাল চাপড়ে বললেন, “এইবারে বুঝলাম। কিন্তু সে স্টেশন তো কবেই বন্ধ হয়ে গেছে।”
ভদ্রলোক ভুরু কুঁচকে বললেন, “তবে কাছের গ্রামে যাব কী করে?”
“পরের স্টেশনে নামতে হবে, ওখান থেকে বাসে বা ট্যাক্সিতে যাবেন,” বললেন টিকিট ঘরের বাবু।
ভদ্রলোক তাই করলেন। পরের স্টেশনের টিকিট কেটে সেখান থেকে গেলেন কাছের গ্রামে। ওখানে পৌঁছনর পর গ্রামের লোকজন নতুন লোক দেখে তাঁকে ঘিরে ধরল।
“কে আপনি?”
“আমাকে ভুলে গেছ? আমি তো ওমুক! ওমুক আমার বাবা! ওমুক আমার মা! অনেক বছর আগে মা-বাবার সঙ্গে আমি বড় শহরে চলে গেছিলাম!”
গ্রামের লোকেরা অবাক! তাই তো বটে! “তখন তো তুমি ছোট্টটি ছিলে – এখন কত্তো বড় হয়েছ। কী করছ আজকাল? বাবা মা কেমন আছেন? এত দিন পরে গ্রামে ফিরলে যে, কী ব্যাপার?”
“বলছি। মা-বাবা ভাল আছেন। তবে বুড়ো হয়েছেন, তাই আর এত দূরে আসতে পারেন না। শহরের বাড়িতে রয়েছেন। আমি পড়াশোনা শেষ করে ব্যবসা করছি। আমি কারখানা বানাই। এখানে আমি কাজে এসেছি। কী কাজ বলছি, কিন্তু গ্রামটা এত ছোট হয়ে গেল কী করে? আমি যখন ছেড়ে গিয়েছিলাম, তখন তো আমাদের গ্রাম এত ছোট ছিল না?”
গ্রামের লোকে বলল, তখন তো গ্রামে কত লোক ছিল। এখন সবাই পড়াশোনা করতে নয়ত কাজের খোঁজে শহরে চলে গেছে। যেমন তোমার বাবা মা চলে গিয়েছিলেন। আমরা ক’জন এখানে পড়ে আছি।”
“সে সব আমি আবার বদলে দেব,” বললেন সেই ভদ্রলোক। “আমি এখানে কারখানা বানাতে এসেছি। বিরাট বড় কারখানা হবে। কত লোকের চাকরি হবে। তখন এই গ্রাম থেকে আর কাউকে চাকরির খোঁজে শহরে যেতে হবে না। বরং সবাই শহর থেকে ফিরে এসে এখানেই থাকবে।”
ভদ্রলোক ঠিক তাই করলেন। দেখতে দেখতে কাছের গ্রামের বাইরে মস্ত একটা কারখানা তৈরি হল। সেই কারখানায় কত লোকের চাকরি হল। গ্রামের লোকের তো চাকরি হল বটেই, এমনকি গ্রাম থেকে যারা শহরে চলে গিয়েছিল, তারাও অনেকে ফিরে এল। শুধু তাই নয়, দূর থেকেও অনেক অনেক লোক সেই কারখানায় কাজ করতে আসত। কিন্তু তাদের রোজ রোজ পরের স্টেশনে নেমে বাসে করে কাছের গ্রামে আসতে হত। তাই সব্বাই মিলে রেল কোম্পানিকে চিঠি লিখল, “আমরা ওই ছোট্ট স্টেশনে নেমে কাছের গ্রামে যেতে চাই।”
তাই রেলের অফিসাররা ফিরে এলেন আবার। সঙ্গে তালা খোলার চাবি। আবার সব ঘর খোলা হল। সব ঘর পরিষ্কার হল। স্টেশন মাস্টারের ঘর খোলা হল, পরিষ্কার হল। টিকিট ঘর খোলা হল, পরিষ্কার হল। ওয়েটিং রুম খোলা হল, পরিষ্কার হল। স্টেশন ঘরের দেওয়ালের ফাটল সারিয়ে ঝকঝকে হলুদ রং করা হল। নতুন জলের ট্যাঙ্ক বসল। নতুন পাম্প লাগান হল। নতুন সিগন্যাল এল – তাতে ঝকঝকে নতুন লাল আর সবুজ আলো। আর, যেহেতু স্টেশনটা আরও বড় করা হল, তাই আরেকটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হল, যাতে একসঙ্গে দুটো ট্রেন দাঁড়াতে পারে স্টেশনে।
একজন নতুন স্টেশন মাস্টার এলেন। বয়স কম। চটপটে, স্মার্ট। আর একজন সহকারী স্টেশন মাস্টার এলেন। টিকিট বিক্রি করার জন্য আরও একজন এলেন। প্ল্যাটফর্ম পরিষ্কার করার জন্য, সিগন্যাল বদলান’র জন্য, পাম্প চালান’র জন্য আলাদা আলাদা লোক রাখতে হল। বড় স্টেশন কী না!
নতুন স্টেশন মাস্টারের জন্য চেয়ার টেবিল সারান হল, তাতে নতুন করে রং লাগান হল। নতুন টেলিফোনের লাইন লাগল – নতুন টেলিফোন এল। আলমারি খুলে দেখা গেল পুরনো লাল আর সবুজ নিশান দুটোই উইপোকায় খেয়ে ফেলেছে। তাই নতুন স্টেশন মাস্টারের জন্য নতুন ফ্ল্যাগও আনা হল।
সে কী দারুণ দৃশ্য! দিন রাত স্টেশন গম গম করছে। সারা দিনে রাতে আটটা ট্রেন থামে। কত ফেরিওয়ালা! তারা চা, কফি, নানা রকমের খাবার দাবার বিক্রি করে। বই বিক্রি করে, খবরের কাগজ বিক্রি করে, ম্যাগাজিন বিক্রি করে। শ’য়ে শ’য়ে লোক আসতে লাগল।
স্টেশন আর ছোট্ট নয়।
কিন্তু লোকে বলল, স্টেশনের নাম বদলানো যাবে না। তাই তার নাম ছোট্ট স্টেশনই রয়ে গেল।
আগের বুড়ো স্টেশন মাস্টার আর তার সহকারি প্রায়ই আসতেন স্টেশনে নতুন মাস্টার আর তার সহকারীর সঙ্গে গল্প করতে। নতুন স্টেশন মাস্টার চা আনাতেন। সবাই মিলে একসঙ্গে চা খেতেন আর গল্প করতেন আনন্দে। কারণ তাঁদের পুরনো, ভুলে যাওয়া দুঃখী স্টেশন আর দুঃখী নয়।